Sunday, September 4, 2016

এই তারকার দিনে আয় ১ কোটি

এই তারকার দিনে আয় ১ কোটি



ঢাকা:  তিনি বলিউডের খিলাড়ি। শূন্য থেকে শুরু করে আজ পৌঁছে গিয়েছেন সাফল্যের সর্বোচ্চ চুড়ায়। প্রতি বছর মাস ঘুরার সাথে সাথে দিচ্ছেন হিটের পর হিট।

২০১৬  তে দিয়েছেন ‘এয়ারলিফ্ট’, ‘হাউসফুল থ্রি’ এবং ‘রুস্তম’-এর মত সুপার হিট।  অক্ষয় এখন ব্যস্ত ‘জলি এলএলবি ২’-র শুটিংয়ে। ২০১৩ সালের ছবি ‘জলি এলএলবি’-র সিকুয়েলের কাজ এগোচ্ছে জোর কদমে।

কিন্তু তার পারিশ্রমিক নিয়ে  আলাদা করে খবর হল। সমস্ত বি-টাউনের আনাচে কানাচে খিলাড়ি-র পারিশ্রমিক নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তা যদি সত্যি হয় তা হলে খানদেরকেও পেছনে ফেলে দিবে তিনি। শোনা যাচ্ছে, ‘জলি এলএলবি ২’-র জন্য প্রতিদিন এক কোটি টাকা পারিশ্র মিক নিচ্ছেন অক্ষয়।

এও শোনা যাচ্ছে ‘জলি এলএলবি ২’-এর জন্য ৫০ দিনের ডেট ব্লক করেছে অক্ষয়। অর্থাৎ সব মিলিয়ে এই ছবির জন্য তার পারিশ্রমিক হবে ৫০ কোটি টাকা!

বলিউড ইন্ডা স্ট্রির ইতিহাসে পারিশ্রমিকের অঙ্ক দিয়ে অক্ষয় একটা আলাদা রেকর্ড তৈরি করতে চলেছেন বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

পাকিস্তানে আদালতে আত্মঘাতী হামলা , নিহত ১৪

পাকিস্তানে আদালতে আত্মঘাতী হামলা, নিহত ১৪



পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গতকাল শুক্রবার আদালত ও খ্রিষ্টান সম্প্রদায়ের আবাসে দুই সন্ত্রাসী হামলায় হামলাকারীসহ মোট ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। 
জামাতুল আহরার নামের একটি জঙ্গি সংগঠন দুটি হামলারই দায় স্বীকার করেছে। গত মাসে কোয়েটার হাসপাতালে যে হামলায় ৭৩ জন নিহত হন, তারও দায় স্বীকার করেছিল সংগঠনটি। 
গতকাল দুপুরে পেশোয়ারের কাছের মারদান শহরে আদালত ভবনে আত্মঘাতী হামলায় হামলাকারীসহ কমপক্ষে ১৪ জন নিহত ও ৪১ জন আহত হন। আহত লোকজনের মধ্যে চারজন আইনজীবী ও পুলিশের তিনজন সদস্য রয়েছেন। এর আগে ভোরে প্রাদেশিক রাজধানী পেশোয়ারের খ্রিষ্টান কলোনিতে চার বন্দুকধারী হামলা চালায়। সেখানে পুলিশের সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময়ের সময় বন্দুকধারী চারজনই নিহত হয়। দুপক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে মারা যান আরও দুই বেসামরিক লোক। 
জামাতুল আহরারের হামলায় কোয়েটার হাসপাতালে নিহত ৭৩ জনের বেশির ভাগই ছিলেন আইনজীবী। গত মাসের ওই হামলার পর আইনজীবী ও বিচারকেরা জামাতুল আহরারের নিশানায় রয়েছেন বলে জনমনে যে ধারণা তৈরি হয়, গতকাল আদালত ফটকে হামলার পর সেই ধারণা আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে। 
মারদান জেলার পুলিশপ্রধান ফয়সাল শেহজাদ বলেন, দুপুরের দিকে একজন আত্মঘাতী হামলাকারী জেলা আদালতের ফটকের সামনে এসে গ্রেনেড ছুড়ে মারে। আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করলে সে ফটক দিয়ে আদালত প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশের একজন সদস্য তাকে বাধা দেন ও গুলি করেন। গুলিবিদ্ধ হয়েও হামলাকারী আদালত ভবনের বাইরের দিকের এক কক্ষে তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। 
ফয়সাল শেহজাদ বলেন, হামলাকারীর শরীরে আট কেজি বিস্ফোরক দ্রব্য ছিল। তিনি বলেন, পুলিশের ওই সদস্য হামলাকারীকে না ঠেকালে প্রাণহানির সংখ্যা আরও বাড়ত। 
এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে পেশোয়ারের খ্রিষ্টান কলোনিতে চার বন্দুকধারী ঢুকে পড়ে নাশকতা সৃষ্টির চেষ্টা চালায়। তবে পুলিশ তাদের শেষ পর্যন্ত হত্যা করতে সক্ষম হয়। 
‘পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় চলমান জঙ্গিবিরোধী অভিযানে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং জঙ্গিরা চাপের মুখে রয়েছে’ বলে বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আসিম বাজওয়া বিবৃতি দেন। এর পরদিনই এই দুটি হামলার ঘটনা ঘটল। 
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, জঙ্গিরা এখন পিছু হটছে। নিরস্ত্র মানুষের ওপর এই হামলা তাদের হতাশার বহিঃপ্রকাশ।

পাকিস্তানের পর এবার ‘মর্মাহত’ তুরস্ক

পাকিস্তানের পর এবার ‘মর্মাহত’ তুরস্ক




ঢাকা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তানের পর এবার মর্মাহত হয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ।

Thursday, August 18, 2016

অনুমতি পেয়েই দেরি করেননি আশরাফুল

অনুমতি পেয়েই দেরি করেননি আশরাফুল



ফিক্সিংয়ের সাজা থেকে মুক্তি পেয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষা করছেন মোহাম্মদ আশরাফুল। তবে ক্রিকেটে ফিরতে হলে তার বিসিবির আওতায় আসতেই হবে!

একাডেমি মাঠ, জিম এবং অন্যান্য সুযোগ-সুবিধা পেতে বিসিবির কাছে আবেদন করেছিলেন আশরাফুল। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুলের আবেদনে সাড়া দিয়েছে বিসিবিও। বিসিবির সুযোগ সুবিধার অনুমতি পাওয়ার পর এক মুহূর্তও দেরি করেননি আশরাফুল।

বৃহস্পতি বার ই নেটে নেমে পড়েছেন ডান হাতি এ ব্যাটস ম্যান। সকালে বিসিবির ইনডোরে দীর্ঘ ক্ষণ ব্যাটিং করতে দেখা গেছে মোহাম্মদ আশরাফুলকে। তিন বছর পাঁচ মাস পর ইন ডোরে ব্যাটিং অনুশীলন করেছেন আশরাফুল। বাংলাদেশের ক্রিকেটের প্রথম তারকা আশরাফুল নিজেই তা মনে করিয়ে দিলেন, ‘তিন বছর পাঁচ মাস পর এখানে অনুীশলন করছি। আজ খুব ভালো লাগছে দ্বিতীয় সুযোগ পেয়ে।  জীবনের বাকিটা সময় যেন ভালোভাবে কাটাতে পারি সেই লক্ষ্য নিয়ে আজ যাত্রা শুরু করেছি।’

ক্যারিয়ারে দ্বিতীয় সুযোগ পেয়ে আশরাফুল উচ্ছ্বসিত। অবসরে যাওয়ার আগে বাকিটা সময় এখানেই কাটাতে চান। নিজের শক্তি ও সামর্থ্যের প্রমাণ দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতাতে চান অ্যাশ। দীর্ঘদিন পর বোলিং মেশিনে অনুশীলন করলেও নিয়মিত ব্যাটিং অনুশীলন করেছেন আশরাফুল।

 তার ভাষ্য, ‘শেষ তিন বছর আমি নিজে নিজে অনুশীলন করেছি। আমার ওয়াহিদ স্যারের (ওয়াহিদুল হক গনি) কাছে, ইমরান স্যারের (সারোয়ার ইমরান) কাছে। এখানে এখন সুযোগ পেয়েছি। এখানকার কোচিং স্টাফ, ট্রেনারদের কাছ থেকেও সাহায্য পাব। তিন বছর খেলার বাইরে থাকার পরও যে সাপোর্ট পেয়েছি আমার ভক্ত, পরিবার, বন্ধু-বান্ধব ও কাছের মানুষের কাছে..তাদের জন্য হলেও আমি দেশকে কিছু দিতে চাই। এটার জন্য যত পরিশ্রম করা প্রয়োজন আমি সেটা করব।’

Saturday, August 6, 2016

জ্যামাইকাকে ফাইনালে তুললেন সাকিব- রাসেল

জ্যামাইকাকে ফাইনালে তুললেন সাকিব- রাসেল



ক্যারবিয়ান প্রিমিয়ার লিগে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াহস। ফাইনালে তারা খেলবে গায়না আমাজন ওরিয়র্সের বিপক্ষে। সাকিব এবং আন্দ্রে রাসেলের নৈপুন্যেই মূলত ফাইনাল নিশ্চিত করলো জ্যামাইকা।


ত্রিনবাগে নাইট রাইডার্সের বিপক্ষে ২৩ বলে ১৯ রান করেন সাকিব। তার রান আরো বেশি হতে পারতো। কিন্তু ব্যাট হাতে রুদ্ররূপ ধারণ করা আন্দ্রে রাসেলকে বেশি বেশি স্ট্রাইক দিয়ে রানের চাকা দ্রুততর রাখার স্বার্থেই ইনিংসটাকে আরো বড় করতে পারেননি সাকিব।

পরে বল হাতে দুই ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। সাকিবের ব্যাটে বলে দারুণ খেলার দিনে তার চেয়েও উজ্জ্বল ছিলেন রাসেল। তিনি তুলে নেন সেঞ্চুরি। এই ম্যাচটি ছিলো সিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। যাতে সাকিবদের কাছে বৃষ্টি আইনে ত্রিনবাগো হেরেছে ১৯ রানে।

ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আন্দ্রে রাসেলের সেঞ্চুরিতে ভর করে ১৯৫ রান করেন সাকিবরা। শুরুতেই ঝড় তুলেন গেইল। তবে ২৬ বলে ৩৫ রানের ইনিংসটি আর বড় করতে পারেননি তিনি।

সাকিব নেমে আন্দ্রে রাসেলের সঙ্গে গড়েন ১০০ রানের জুটি। যা জ্যামাইকাকে ২০০ ছোঁয়া ইনিংস এনে দেয়। রাসেল ৪৪ বলে ১১টি ছয় ও তিনটি চারে ১০০ রান করেন।

ব্যাটিংয়ে নেমে তিন ওভারের মধ্যেই বৃষ্টির বাধায় পড়ে ত্রিনবাগো। বৃষ্টি শেষে ব্যাটিংয়ে নেমে আরো একবার বৃষ্টি তাদের ফাইনালে উঠার স্বপ্নে বাধ সাধে। শেষ দুই ওভারে ত্রিনবাগোর লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। এই রান তারা নিতে পারেনি। এর মধ্যে এক ওভার সাকিব করেন।

তিনি ওভারেই তুলে নেন তিনটি উইকেট। এর মধ্যে আছে বিপদজ্জনক ব্যাটসম্যান হাশিম আমলার উইকেটও। বৃষ্টি আইনে ত্রিনবাগোর লক্ষ্য দাঁড়িয়েছিলো ১৩০ রান। কিন্তু ১১০ করেই শেষ হয় তাদের ইনিংস।

জনসভা থেকে জলোচ্ছ্বাসদুর্গত মানুষের কাছে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু

জনসভা থেকে জলোচ্ছ্বাসদুর্গত মানুষের কাছে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ থেকে ১৯৭৩ পর্যন্ত ৭ বার পিরোজপুরে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এলেও নিভৃত পল্লী মাটিভাঙ্গার বিশাল জনসভার খবরটি অনেকটাই স্মৃতির আড়ালে চলে গেছে। ১৯৭০ সালের ১৪ নভেম্বর সে সময়ের পিরোজপুর মহাকুমার নাজিরপুর থানার মাটিভাঙ্গা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বঙ্গবন্ধু প্রধান অতিথির ভাষণ দিয়েছিলেন।

বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়ি থেকে অনতি দূরে মধুমতি নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই কলেজের মাঠে সেদিন তিল ধারণের ঠাঁই ছিল না। সে অঞ্চলে তখন রাস্তা ঘাট না থাকলেও পায়ে হেঁটে নৌকায় চড়ে লাখো জনতা জনসভা স্থলে উপস্থিত হয়েছিল। মাটিভাঙ্গা অঞ্চলের নারীরা ইতিপূর্বে কোন রাজনৈতিক সভায় না গেলেও সেদিন হাজার হাজার নারী তাদের প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য জনসভা মাঠে উপস্থিত হয়েছেন।

বঙ্গবন্ধু বাড়ি থেকে স্পীড বোটে চড়ে মধুমতি নদী পাড়ি দিয়ে বলেশ্বর নদের কলেজ ঘাটে নেমে সফর সঙ্গীদের নিয়ে জনসভার মঞ্চে আরোহন করেন। এ সময় জনতা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু গগণ বিদারী স্লোগানে সমগ্র এলাকা মুখরিত করে তোলে। নাজিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় নাজিরপুর-স্বরূপকাঠী-বানারিপাড়া থানা নিয়ে গঠিত পাকিস্তান জাতীয় পরিষদের এ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেরে বাংলার পুত্র একে ফয়জুল হক, নাজিরপুর-বানারিপাড়া থানা নির্বাচনী এলাকার প্রাদেশিক পরিষদ প্রার্থী ডা. ক্ষীতিশ চন্দ্র মন্ডল, পিরোজপুর মহাকুমা আওয়ামী লীগের সভাপতি এবং পিরোজপুর কাউখালী-ভান্ডারিয়া-কাঠালিয়া আসনের জাতীয় পরিষদ প্রার্থী এ্যাডভোকেট এনায়েত হোসেন খান নাজিরপুর থানা আওয়ামী লীগের সম্পাদক নিখিল রঞ্জন হালদার এবং বঙ্গবন্ধুর সফর সঙ্গীদের মধ্য হতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কাজী নুর উদ্দিন বক্তব্য রাখেন।

Thursday, August 4, 2016

মারাত্মক শেলফি: বন্দুকসহ সেলফি তুলতে গিয়ে বন্ধুকে খুন

মারাত্মক শেলফি: বন্দুকসহ সেলফি তুলতে গিয়ে বন্ধুকে খুন



অস্ট্রেলিয়ায় বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে শটগান দিয়ে নিজের বন্ধুকে খুন করেছেন ২০ বছর বয়সী এক যুবক। বিবিসি জানায়, মেলবোর্নের উত্তরে কিছু বন্ধু মিলে একটি হোটেলে থাকা অবস্থায় ছবি তুলতে যায়। এ সময় গুলিসহ বন্দুক নিয়ে ছবি তুলতে গিয়ে আলবার্ট রাপোভস্কি (২০) নামের এক যুবক তার বন্ধুর মুখে গুলি করে বসে।
আদালত সূত্র জানায়, ৫ মার্চ বন্ধুকে খুন করার পর আলবার্ট চিৎকার করে বলতে থাকে, আমি মো কে খুন করে ফেলেছি। তার আগের রাতে বন্ধুরা তাকে বন্দুক থেকে গুলি বের করে রাখতে বললেও সে শোনেনি। পরবর্তীতে সে তার বন্ধুকে গুলি করার পর সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাভেল এজেন্সিতে থাকা তার অপর এক বন্ধুর সহায়তায় মেসিডোনিয়া পালিয়ে যাবার চেষ্টা করে সে। পুলিশ তাকে বিমানবন্দর থেকে আটক করে

News Update Covid-19